“তারেক রহমান যতদিন বিএনপির নেতা থাকবে ততদিন দলটির অবস্থা আরও খারাপ হবে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাকে যতই নেতা বানানোর চেষ্টা করুক জনগণ তাকে নেতা মানবে না। তারেক রহমান যতদিন বিএনপির নেতা হিসেবে থাকবেন ততদিন দলটির অবস্থা আরও খারাপ হবে।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির নেতারা জেলে থাকা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলটির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে বিদেশিদের কাছে নালিশ করে অসম্মানজনক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। কোনো নিরপরাধ কেউ নিপীড়িত হচ্ছে না। যারা জ্বালাও-পোড়াও করছেন তাদেরকে জনস্বার্থে ছাড়া দেয়া হবে না।
দলটির নেতারা এতকিছুর পরও সুপ্রিম কোর্টের নির্বাচনে দলটির সমর্থিত প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নির্বাচন ব্যবস্থা নিরাপদ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩৩টি নির্বাচন একযোগে হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন সম্পর্কে দেশে- বিদেশে অনেক অপপ্রচার চালানো হয়েছে। তারপরও সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের টার্ন আউট ঈর্ষণীয়। ৬০ শতাংশ ভোটার উপস্থিতি হয়েছেন। তাই নির্বাচনের ওপর মানুষে আগ্রহ হারিয়েছে তার কোনো ভিত্তি নেই। জনগণের আগ্রহ আরও বাড়ছে। প্রধানমন্ত্রীর হাতে নির্বাচন ব্যবস্থা নিরাপদ, স্থানীয় নির্বাচনে তা আবারও প্রমাণ হয়েছে।
আরও পড়ুনঃ নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩






"স্বাস্থ্যবিষয়ক গবেষণায় চিকিৎসকদের মনোযোগী হবারও আহবান জানালেন প্রধানমন্ত্রী" - Tathya Sangjog
March 11, 2024[…] […]